বিজেপির শোভাযাত্রাকে টেক্কা তৃণমূলের - The News Lion

বিজেপির শোভাযাত্রাকে টেক্কা তৃণমূলের

 


দি নিউজ লায়নঃ      নির্বাচনের আগে উলুবেড়িয়ার মতুয়াদের কাছে টানতে উদ্যোগী হয়েছিল বিজেপি। সেই কারণে মতুয়াদের কাছে পৌঁছে গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই মতুয়া সম্প্রদায়ের মানুষেরাই বিজেপির দিকে না গিয়ে তৃণমূলের দিকেই আসল। শুধু তাই নয় সোমবার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিদেশ বসুর মনোনয়নপত্র জমা দেওয়ার শোভাযাত্রায় ও তারা অংশ নিল।


শনিবার বিজেপির পূর্ব কেন্দ্রের প্রাথী প্রত্যুষ মন্ডল শোভাযাত্রা করে উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরে নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সোমবার মনোনয়নপত্র জমা দেন তৃণমূল প্রাথী বিদেশ বসু। যদিও বিজেপির তুলনায় তৃণমূলের শোভাযাত্রা অনেক বেশি বণাঢ্য ছিল। এদিন তৃণমূলের শোভাযাত্রায় দলের কর্মী সমর্থকদের পাশাপাশি একাধিক ফুটবলার, সাংসদ সাজদা আহমেদ, সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলক রায় উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.